1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

লিটনের পর সাকিবকেও দলে নিলো কলকাতা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : লিটন দাসের পর সাকিব আল হাসানকেও দলে টানল কলকাতা নাইট রাইডার্স। নিলামে প্রথম ডাকে অবিক্রিত থাকার পর দ্বিতীয় ডাকে বাঁহাতি স্পিন অলরাউন্ডারকে দলে নিয়েছে কলকাতা। ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতেই সাকিবকে নিয়েছে কলকাতা।

এ নিয়ে অষ্টমবারের মতো কলকাতায় খেলতে যাচ্ছেন সাকিব। ২০১১ সাল থেকে নিয়মিত খেলেছেন দলটিতে। ২০১২ ও ২০১৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের সুপারস্টার।

সব মিলিয়ে দশমবারের মতো শীর্ষ এ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন সাকিব। মাঝে দুই বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন।

এবারের নিলামে এখন পর্যন্ত দুজন দল পেয়েছেন। সাকিবের আগে লিটনকেও দলে নেয় কলকাতা। তাকেও ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় বলিউড অভিনেতা শাহরুখ খানের দল। নিলামে উঠলেও অবিক্রিত আছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত আফিফকে নিলামে তোলা হয়নি। দলগুলোর আগ্রহের প্রেক্ষিতে তাদের নাম আবার উঠতেও পারে।লিটন ও সাকিব ছাড়াও এবার আইপিএলে খেলবেন মোস্তাফিজুর রহমান। তাকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। এ নিয়ে দ্বিতীয়বার আইপিএলের এক আসরে তিন বাংলাদেশি ক্রিকেটার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এর আগে মাশরাফি, আশরাফুল ও রাজ্জাক একসঙ্গে আইপিএলে খেলতে গিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com