1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আফগানিস্তানে এনজিওতে কর্মরত নারীদের কর্মস্থলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে স্থানীয় ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত নারীদের কর্মস্থলে যাওয়া বন্ধে নির্দেশনা জারি করেছে তালেবান। এ সংক্রান্ত চিঠি এনজিওগুলোর কাছে পাঠিয়েছে আফগান অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলরহমান হাবিব জানিয়েছেন, নারী কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ করার অনুমতি দেওয়া হয়নি। কারণ কেউ কেউ নারীদের জন্য নির্ধারিত ইসলামিক পোশাকবিধির প্রশাসনিক ব্যাখ্যা মেনে চলেনি।

এই নির্দেশনা জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোর ক্ষেত্রে প্রয়োগ হবে কিনা তা এখনও স্পষ্ট হয়নি। আফগানিস্তানে জাতিসংঘের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন প্রকল্পে নিয়োজিত আছেন।

এর আগে, মঙ্গলবার নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তালেবান। এর একদিন পর বুধবার নিরাপত্তা রক্ষীরা শত শত নারীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়। আফগান শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পরিবেশের মূল্যায়ন করেছেন এবং ‘উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত মেয়েদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি স্থগিত থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com