1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রবল শক্তিশালী শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০ এ পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কানাডার কাছে গ্রেট লেক থেকে মেক্সিকান সীমান্তের রিও গ্র্যান্ডে পর্যন্ত বিস্তৃত এই ঝড়ের ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত কমপক্ষে ৬০ জন মারা গেছে, একটি এনবিসি নিউজের তথ্য অনুসারে। এদের মধ্যে ২৮ জন নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলের বাসিন্দা। মঙ্গলবার পর্যন্ত এই এলাকায় ৯ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বাফেলোতে মারা গেছে ২০ জন। এখানকার যানবাহনে ও তুষারের নিচে মৃতদেহগুলো পাওয়া গেছে। বাফেলো বিমানবন্দরের ৯০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জরুরি তহবিল অনুমোদন করেছেন।

তিনি টুইটারে লিখেছেন, ‘আমার হৃদয় তাদের সাথে যারা এই ছুটির সপ্তাহান্তে প্রিয়জনকে হারিয়েছে।’

এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকারজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা টানেলের শেষের দিকে আলো দেখতে পাচ্ছি, তবে এটি এখনও শেষ হয়নি।’

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার ডটকমের তথ্য অনুযায়ী সোমবার প্রায় চার হাজার মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারমন্ট, ওহিও, মিসৌরি, উইসকনসিন, কানসাস এবং কলোরাডোতেও ঝড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ ফ্লোরিডার তাপমাত্রা এতটাই কমে গেছে যে, সেখানে তৃণভোজী প্রাণি ইগুয়ানা বরফে জমে গাছ থেকে পড়ে গেছে। পশ্চিম যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যটি ঠান্ডায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নিচে নেমে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com