1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইউক্রেনকে হয় দাবি মানতে হবে, নইলে পরাজয়: রাশিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিয়েভকে যুদ্ধের অবসানের জন্য মস্কোর দাবি মেনে নিতে হবে অথবা যুদ্ধক্ষেত্রে পরাজয় বরণ করতে হবে। সোমবার রাতে তিনি এ কথা বলেছেন।

রুশ মন্ত্রীর এই ঘোষণার পর মঙ্গলবার মস্কোর বাহিনী পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের শহরগুলোতে গোলা এবং বোমাবর্ষণ করেছে।

রাশিয়ার দাবিগুলির মধ্যে রয়েছে ইউক্রেন তার ভূখণ্ডের এক পঞ্চমাংশ রাশিয়ার বিজয়কে স্বীকৃতি দিবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ‘রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর নিরস্ত্রীকরণ ও নাৎসীবাদ মুক্ত করার জন্য আমাদের প্রস্তাব হচ্ছে, শত্রুদের কাছে সুপরিচিত আমাদের নতুন ভূমিসহ সেখান থেকে উদ্ভূত রাশিয়ার নিরাপত্তার হুমকি দূর করা। বিষয়টি সহজ: আপনাদের ভালোর জন্য সেগুলো পূরণ করুন। অন্যথায়, বিষয়টি রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।’

এদিকে, সোমবার রাতে ইউক্রেনের বাখমুতে তীব্র হামলা চালিয়েছে। এই শহরটি রাশিয়ার দখলের মানে হচ্ছে, ক্রামত্রস্ক ও স্লোভিয়ানস্ক দখলের দিকে অগ্রসর হওয়া। এর পাশাপাশি খারসন অঞ্চলেও হামলা চালানো শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com