1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

নালিতাবাড়ীর আদিবাসী পাড়ায় কর্মহীন আদীবাসীদের মাঝে অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা ফেকামারী আদিবাসী পাড়ার ৫১টি অস্বচ্ছল আদিবাসী পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর নির্দেশনায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নালিতাবাড়ী হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ কেন্দ্রীয় সদস্য আ’লীগ নেতা গোপাল চন্দ্র সরকার ব্যক্তিগত উদ্যোগে এ অর্থ বিতরণ করেন।
এ সময় পানিহাটা সাধু আন্দ্রীয় মিশনের ফাদার রেভারেন্ট ডেভিড মৃধা, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের প্রচার সম্পাদক পুতীন মানকীন, আদিবাসীদের গ্রাম প্রধান প্রবীন মানকীন, আদিবাসী নেত্রী নীলা কুবি ছাড়াও ওই পাড়ার ৫১টি পরিবারের সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন। ৫১টি পরিবারের ১শ জন আদিবাসী নগদ ২শ করে অর্থ হাতে পেয়ে প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com