1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চীনে একসঙ্গে দুর্ঘটনার কবলে দুই শতাধিক যানবাহন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ঘন কুয়াশার মধ্যে চীনের ঝেংঝু শহরের একটি সেতুতে একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে দুই শতাধিক যানবাহন। দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। মঙ্গলবার চীনা সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ওভিডিওগুলিতে ঝেংজিন হুয়াংহে সেতুতে গাড়ি ও ট্রাকগুলি একে অপরের উপরে চূর্ণবিচূর্ণ এবং স্তূপ করা অবস্থায় দেখা গেছে।

একটি ভিডিও ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘এটা খুব ভীতিকর। এখানে লোকে ভরা, আমার মনে হয় না আমরা সেতু থেকে নামতে পারব।;

আহতদের মধ্যে অনেকেই তাদের যানবাহনে আটকা পড়েছিলেন। গাড়িগুলো সরাতে এবং আহতদের উদ্ধারে ১১টি ফায়ার ট্রাক এবং ৬৬ জন উদ্ধার কর্মী পাঠানো হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, অনেক এলাকায় বুধবার সকালে দৃষ্টিসীমা ৫০০ মিটারের কম ছিল এবং কখনও কখনও ২০০ মিটার পর্যন্ত নেমে গিয়েছিল।

উদ্ধারকারীরা জানিয়েছেন, দুই শতাধিক গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com