1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে চীনা ভ্রমণকারীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া লোকদের কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। করোনাভাইরাস দমনের জন্য আরোপিত কঠোর বিধি-নিষেধ প্রত্যাহার করার কথা চীন ঘোষণা করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, ৫ জানুয়ারি থেকে চালু নতুন নীতি চীন, হংকং বা ম্যাকাউ থেকে আসা দুই বছরের বেশি বয়সী সব বিমানযাত্রীর জন্য প্রযোজ্য হবে।

একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, রওনা হওয়ার দুই দিনের চেয়ে বেশি আগে হতে পারবে না পরীক্ষা।

তিনি বলেন, বিমানযাত্রার ১০ দিনের বেশি আগে পজিটিভ হওয়া ভ্রমণকারীদের জন্য নেগেটিভ টেস্ট রেজাল্টসহ সুস্থতার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

বেইজিং সোমবার জানায়, তারা ৮ জানুয়ারি থেকে বিদেশগামীদের জন্য বাধ্যতামূলক কোভিড কোয়ারেন্টাইন বাতিল করছে। এর ফলে চীনাদের মধ্যে দ্রুত বিদেশ যাওয়ার প্রবণতা দেখা গেছে।

চীন কঠোর ভাইরাসবিরোধী নিয়ন্ত্রণ শিথিল করার পর দেশটিতে কোভিড-১৯ ব্যাপকভাবে বাড়ছে। তথাকথিত ‘জিরো কোভিড’ নীতির মধ্যে ছিল লকডাউন ও ব্যাপক পরীক্ষা। এর ফলে করোনার বিস্তার হ্রাস পেলেও লোকজনের মধ্যে হতাশা দেখা দেয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পায়।

চীন থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ নিয়ন্ত্রণ আরোপ করেছে ভারত, ইতালি, জাপান, মালয়েশিয়া ও তাইওয়ানও।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com