1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নাইজেরিয়ায় বাইকার্স ফেস্টিভালে নিহত ১৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় মোটরসাইকেল নিয়ে মাসব্যাপী বার্ষিক আয়োজন বাইকার্স ফেস্টিভালে  ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন  ২৪ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কালাবারে এই উৎসব আয়োজন করা হয়।

বিবিসি জানায়, প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, দ্রুতগতিতে চলা একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক চালক। তখন গাড়িটি রাস্তার পাশে দর্শনার্থীদের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার পর অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় অনেক মরদেহ পড়ে আছে।

মাসব্যাপী এই বার্ষিক উৎসবে একাধিক আয়োজন থাকে। ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে উৎসবটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আফ্রিকা মহাদেশের বৃহত্তম ‘স্ট্রিট পার্টি’ হিসেবে পরিচিত এই উৎসবে স্থানীয় ও বিদেশি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। পুরো ডিসেম্বরজুড়ে পর্যটকদের পদচারণ বেড়ে যায়।

মঙ্গলবার জনপ্রিয় বাইকার প্যারেডের সময় এই দুর্ঘটনা ঘটে। উৎসবের জন্য বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জনপ্রিয় এই উৎসবে নাইজেরিয়ার সেলিব্রেটি থেকে শুরু করে বাইক চালকরা অংশ নেন। তারা বাহারি পোশাক পরেন, বিভিন্ন স্টান্ট প্রদর্শন করে।

পুলিশ জানিয়েছে, এক মদ্যপ চালককে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com