1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিদেশে বসেই প্রবাসীরা এনআইডি কার্ড পাবেন: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিশ্বে যত প্রবাসী আছেন সবাই এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড পাবেন, এজন্য তাদের দেশে আসতে হবে না। বিদেশে বসেই প্রবাসীরা এনআইডি কার্ড পাবেন।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সিলেটের শহরতলীর একটি অভিজাত হোটেলে করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রবাসীরা জমিজমা নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়েন এজন্য র‍্যাপিড ট্রাইবুন্যাল করার প্রস্তাব দিয়েছিলাম। তা এখনো পাস হয়নি। পাস হলে অনেক সমস্যার সহজেই সমাধান হবে।’

তিনি বলেন, ‘প্রবাসীদের জন্য ভিন্ন সুবিধার কথা চিন্তা করে গত ২৭ ডিসেম্বর মন্ত্রীসভায় প্রবাসী দিবস পালন করার অনুমোদন করা হয়। প্রতি বছর ৩০ ডিসেম্বর এ দিবসটি পালন করা হবে।’

আব্দুল মোমেন আরো বলেন, ‘দুনিয়ার সবদেশে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা আছে। কিন্তু সকল দেশই ট্যাক্স আহরণের ক্ষেত্রে নতুন নতুন পলিসি গ্রহণ করে। আমাদেরকেও সেদিকে খেয়াল করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com