
আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ায় একটি ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন জন মারা গেছে এবং কয়েক ডজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অনলাইনে শেয়ার করা একাধিক ভিডিওতে থাইল্যান্ডের সীমান্তের একটি জনপ্রিয় শহর পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল এবং ক্যাসিনো থেকে আগুন দেখা গেছে। শত শত উদ্ধারকর্মী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছিলেন।
ভিডিও ফুটেজে বিশাল একটি ভবন জ্বলতে দেখা গেছে। মানুষ জ্বলন্ত ভবনের ভিতরে আটকে আছে এবং অন্যরা জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, অন্তত ১০ জন মারা গেছে এবং ৩০ জন আহত হয়েছে। ক্যাসিনোটিতে কাজ করতো বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন লাগার সময় বিদেশি নাগরিকরা ক্যাসিনোর ভেতরে ছিলেন।
বান্তে মেনচে প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল সিথি লোহ বলেছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।