1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

চ্যানেল ইনডিপেনডেন্টের সংবাদকর্মী করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ইনডিপেনডেন্ট টেলিভিশনে কর্মরত আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে’।

‘গত ২৬ মার্চ তার শরীরে জ্বর দেখা দেওয়ায় তাকে সেদিনই ছুটি দেওয়া হয়। এছাড়া সতর্কতা হিসেবে এরই মধ্যে তার সংস্পর্শে আসা আরো ৪৭ কর্মীকে হোম  কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।  দুদিন আগে তিনি রোগ  তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের হট লাইনে যোগাযোগ করলে দুর্ভাগ্যবশত তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।’

ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে ওই কর্মীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয়  সহযোগিতা করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ থেকে হিসাব করে আগামী ৫ দিনের মধ্যে আর কোনও কর্মীর শরীরে এ ধরনের উপসর্গ দেখা না গেলে আমরা নিশ্চিত হতে পারবো যে সংক্রমণ ছড়িয়ে পড়েনি।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘গণমাধ্যম কর্মীদের সব সময় পেশাগত নানা ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। এ অবস্থায় বিভিন্ন পত্রিকা ও চ্যানেলে যারা কর্মরত আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা সবাই সরকারের নিয়ম-নীতি ও নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালন করুন। দেশের এই ক্রান্তিকালে আমরা আপনাদের সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com