1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পেলের জন্য ব্রাজিলে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকাগ্রস্থ পুরো বিশ্ব। ফুটবলকে ভালোবাসুন আর নাই বাসুন- পেলের নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছেন। সেই পেলের মৃত্যুতে শোকাচ্ছন্ন হওয়াটাই স্বাভাবিক। আর পেলের নিজের দেশ ব্রাজিলের তাহলে কী অবস্থা?

ব্রাজিলের জাতীয় আইকন তিনি। পেলের মৃত্যুতে তাই তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র একদিন ক্ষমতায় রয়েছেন তিনি। আগামী রোববার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

নিজের ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে এসে মৃত্যুবরণ করলেন কিংবদন্তি পেলে। জেইর বলসোনারোর জন্য অবশ্যই এটা দুঃখের বিষয়। শোকাগ্রস্থ ব্রাজিলিয়ানদের পাশে দাঁড়াতেই মূলত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।

এক বিবৃতিতে জেইর বলসোনারো পেলেকে একজন গ্রেট সিটিজেন এবং সেরা দেশপ্রেমী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘পেলে বিশ্বের যেখানেই গিয়েছেন, সেখানেই ব্রাজিলের নামকে উর্ধ্বে তুলে ধরেছেন।’

রোববার নতুন ক্ষমতায় বসতে যাওয়া প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা টুইটারে লিখেন, ‘আমাদের দেশটির নাম অল্প সংখ্যক কিছু ব্রাজিলিয়ান বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছেন। তাদের মধ্যে পেলে একজন।’

পেলের বাড়ি ব্রাজিলিয়ান বিখ্যাত প্রদেশ সাও পাওলোর সান্তোসে। সেখানেই তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। শেষ বছরটি তিনি কাটিয়েছেন গুয়ারুজা শহরে।

২০২১ সালে অস্ত্রোপচার করে কোলন টিউমার অপসারণ করেন পেলে। কিন্তু সেই টিউমারে ছিল ক্যান্সারের উপাদান। টিউমার অপসারণ করলেও ক্যান্সারের শাখা-প্রশাখা থেকে যায় তার শরীরে। যে কারণে কেমোথেরাপি দিতে হয় তাকে। গত ২৯ নভেম্বর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হতে হয় করোনা আক্রান্ত হয়ে। সঙ্গে ছিলো রেস্পাইরেটরি ইনফেকশন।

একমাস হাসপাতালে কাটানোর পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সর্বকালের সেরা ফুটবলার পেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com