1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরিয়ায় অতর্কিত হামলায় ১০ তেল শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে দুর্বৃত্তদের হামলায় একটি তেলক্ষেত্রের ১০ শ্রমিক নিহত হয়েছেন। বার্তা সংস্থা সানা শুক্রবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। সিরীয় বাহিনী আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর মাত্র একদিন পরেই প্রাণঘাতী এ হামলার ঘটনা ঘটলো।

সানার খবরে বলা হয়েছে, দেইর আজ জোর প্রদেশের আল-তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিক পরিবহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১০ জন নিহত ও আরও দু’জন আহত হয়েছেন।

তবে হামলা কীভাবে চালানো হয়েছে বা এর জন্য কারা দায়ী সে বিষয়ে কিছু জানায়নি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি। কিন্তু যুক্তরাজ্য-ভিত্তিক এক পর্যবেক্ষক সংস্থা দাবি করেছে, তেলক্ষেত্রটির কাছে আইএস জঙ্গিরাই হামলা চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, হামলাটি বিস্ফোরক ডিভাইস দিয়ে শুরু হয়েছিল। বাসগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় ডিভাইসগুলো বিস্ফোরিত হয়। এরপর জঙ্গিরা তাদের (শ্রমিক) লক্ষ্য করে গুলি চালায়।

এর আগে, গত বৃহস্পতিবার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানায়, রাক্কার একটি কারাগারে হামলার প্রেক্ষাপটে তারা আইএসআইএল (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে।

\এসডিএফ বলেছে, তাদের এই অভিযানের লক্ষ্য ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর উৎস’ এলাকা থেকে আইএস জঙ্গিদের ‘নির্মূল’ করা।

সিরীয় বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রাক্কা ছাড়াও আইএস জঙ্গিরা সম্প্রতি দেইর আজ জোর এলাকা এবং বাস্তুচ্যুত লোকদের জন্য হাসাকেহ ও আল-হোল ক্যাম্পে আটটি হামলা চালিয়েছে।

গত সোমবার রাক্কার কারাগারে বন্দি সহযোদ্ধাদের মুক্ত করার জন্য হামলা চালায়। এতে ছয় কুর্দি সৈন্য নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com