1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

যুক্তরাজ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণে ৩০ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ১৯ সেপ্টেম্বর থেকে অন্তত ৩০ শিশু ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা গেছে। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, স্ট্রেপ এ ব্যাকটেরিয়া সংক্রমণে ইংল্যান্ডে মোট ১২২ জন মারা গেছে। এদের মধ্যে ২৫ জনই ১৮ বছরের কম বয়সী। উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলসে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্কটল্যান্ডে একই ব্যাকটেরিয়ার সংক্রমণের আরও দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্কটল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ।

স্ট্রেপ এ ব্যাকটেরিয়া ত্বকের সংক্রমণজনিত ঘা, স্কারলেট জ্বর এবং গলায় সংক্রমণ ঘটাতে পারে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাকটেরিয়ার সংক্রমণের উপসর্গগুলো তুলনামূলকভাবে মৃদু। তবে কখনও কখনও গ্রুপ এ স্ট্রেপ ব্যাকটেরিয়া প্রাণঘাতী সংক্রমণ (আইজিএএস) ঘটাতে পারে। এটি শরীরের প্রতিরক্ষার মধ্য দিয়ে যায় এবং এমন জায়গায় চলে যায় যা সাধারণত পাওয়া যায় না, যেমন-রক্ত, ফুসফুস বা পেশীতে। আইজিএএস-এর দুটি সবচেয়ে গুরুতর কিন্তু বিরল রূপ হল নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, যা ‘মাংস খাওয়ার রোগ’ নামেও পরিচিত এবং স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিন্ড্রোম যা নিম্ন রক্তচাপ এবং অঙ্গের ক্ষতি করতে পারে।

ইউকেএইচএসএ ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এক থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে ১৫১টি আইজিএএস আক্রান্তের তথ্য রেকর্ড করেছে। অথচ আইজিএএস সংক্রমণ বিরল ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা আক্রান্ত হতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com