1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

কলাপাড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় দুঃস্থদের পাশে নেই এনজিওগুলো

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান লকডাউনে কর্মবিমূখ হয়ে পড়েছে অর্ধলক্ষ মানুষ। এসব মানুষের খাদ্যের যোগানে চলছে সরকারী অপ্রতুল খাদ্য সহায়তায়। কলাপাড়ায় প্রায় ৫০টি এনজিও’র কার্যক্রম চললেও হতদরিদ্র এসব মানুষের পাশে নেই তারা কেউ। বর্তমান করোনা পরিস্থিতে এনজিওগুলোর এমন আচরণে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসনসহ সাধারণ মানুষ।
এছাড়াও গণতন্ত্র, উন্নয়ন, সুশাসন, ভোট ও ভাতের অধিকার নিয়ে একাধিক রাজনৈতিক দল নির্বাচনের সময় শ্রমজীবী এসকল মানুষের দ্বারে দ্বারে প্রতিশ্রুতির ডালি নিয়ে ঘুরলেও এখন এ অসময়েও শ্রমজীবি এসব মানুষের পাশে নেই রাজনৈতিক দলগুলো। ফলে একমাত্র সরকারের অপ্রতুল খাদ্য সহায়তায় শ্রমজীবী এসকল হতদরিদ্র পরিবারগুলোর কোন দিন উনুন জ্বলছে, আবার কোন দিন জ্বলছে না।
স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের অভিযোগ, ঘূর্ণিঝড় সৃষ্টি হলে ক্যামেরা হাতে গণমাধ্যমকর্মীদের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন এনজিওগুলোর কর্মীরা। অপ্রতুল সাহায্যের নামে শ্রমজীবি হতদরিদ্র মানু গুলোর সাথে চলে ফটোশেসন। এসব ফটো দেখিয়ে দাতাদের আকৃষ্ট করে আর্থিক সহায়তা নিলেও এসব মানুষের ভাগ্যে জোটে যৎসামান্য। বর্তমান করোনা পরিস্থিতে সারাদেশ লকডাউন ঘোষনার পর একইভাবে এসব মানুষের পাশে মাঠে থাকার কথা থাকলেও দেখা মিলছে না কোন এনজিও’র। এতে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসনসহ সাধারণ মানুষ।
এনজিও থেকে ঋণ গ্রহণকারী আয়েশা বেগম (৩৬) জানান, ব্যাংক থেকে ঋণ গ্রহণ সহজ না হওয়ায় এনজিও থেকে ঋণ গ্রহণ করেছেন। এই দুঃসময়েও কিস্তি বাদ দেয়ার সুযোগ নেই। সারাবছর মোটা অংকের সুদ নিলেনও দুঃসময়ে এরা কোন সাহায্য করে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলায় ৪৩ মেট্রিকটন চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে উপজেলার ২ হাজার পরিবারকে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবান সম্বলিত প্যাকেজ সহায়তা দেয়া হয়েছে। এছাড়া এসএসসি’১১ ও এসএসসি ১৩ নামের দু’টো সামাজিক সংগঠন কিছু দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় এনজিওগুলো শুধুমাত্র সচেতনতার হ্যান্ডবিল বিতরণ ছাড়া দুঃস্থ মানুষের জন্য কিছু করেছে বলে আমার জানা নেই। তবে এ পরিস্থিতিতেও তারা কিস্তি আদায় কার্যক্রম পরিচালনার চেষ্টা করায় তাদের নিষেধ করা হয়েছে।
ইউএনও শহিদুল হক আরও বলেন, স্থানীয় মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সাংসদ দুঃস্থ মানুষের জন্য কিছু খাদ্য সহায়তা বিতরণ করেছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিত্তবান ব্যক্তি ও এনজিওদের নিয়ে সভা ডাকছি।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com