1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। শনিবার ৯৫ বছর বয়সী বেনেডিক্ট ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান বলে জানিয়েছে বিবিসি।

আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছিলেন পোপ বেনেডিক্ট। ২০১৩ সালে তিনি চার্চের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। ১৪১৫ সালে গ্রেগরি দ্বাদশের পর তিনিই প্রথম পোপ, যিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। বেনেডিক্ট তার শেষ দিনগুলো ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে কাটিয়েছেন।

ভ্যাটিকান এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখের সাথে আমি আপনাদের জানাচ্ছি যে পোপ ইমেরিটাস, বেনেডিক্ট ষোড়শ আজ সকাল ৯টা ৩৪ মিনিটে ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে মারা গেছেন।’

সাবেক এই পোনটিফ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে বয়স বাড়তে থাকায় তার অবস্থা আরও খারাপের দিকে যায়।

জার্মানিতে জন্মগ্রহণ করা জোসেফ রেটজিঙ্গারবেনেডিক্টের ২০০৫ সালে ৭৮ বছর বয়সে পোপ নির্বাচিত হন। তার আমলে ক্যাথলিক চার্চ যাজকদের শিশু নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com