1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে রাশিয়ার হামলা

  • আপডেট টাইম :: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানিয়েছেন, শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত একজনের মৃত্যু হয়েছে।

রাশিয়া ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর দুই দিন পর এই হামলার ঘটনা ঘটল।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেনীয়রা যাতে ‘অন্ধকারে নববর্ষ উদযাপন করে’ সেজন্য রাশিয়া আরও হামলা চালাতে পারে।

শনিবার মধ্যাহ্নভোজের সময় বিমান হামলার সাইরেন বেজে উঠলে কিয়েভের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। বিস্ফোরণ কবলিত তিনটি জেলায় জরুরি কর্মীদের পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com