1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

আবারও আর্জেন্টিনা ম্যাচের সেই রেফারি, এবারও কার্ডের বন্যা

  • আপডেট টাইম :: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের ম্যাচের কথা নিশ্চই সবার মনে আছে। স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন ম্যাচে। যার মধ্যে একটি ছিল লাল কার্ডও।

বিশ্বকাপের ইতিহাসে এতবেশি হলুদ কার্ড দেখানোর রেকর্ড আর নেই। এত কার্ড দেখানোর কারণে খোদ মেসি পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। যে কারণে ফিফা আর বিশ্বকাপের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেননি লাহোজকে।

Mateo Lahoz

এবার আবারও আলোচনায় সেই লাহোজ। এবার স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হলো তাকে। কাতালান ডার্বিতে বার্সা বনাম এস্পানিওলের ম্যাচ পরিচালনা করতে গিয়ে আবারও কার্ডের বন্যা বইয়ে দিলেন তিনি। ১৪টি হলুদ কার্ড এবং দুটি লাল কার্ড দেখালেন তিনি।

লাল কার্ড দেখিয়েছিলেন মোট তিনটি। এর মধ্যে একটি ভিএআরের কারণে বাতিল করতে বাধ্য হন তিনি। কিন্তু মাথা গরম রেফারি হিসেবে পরিচিত লাহোজ আবারও কার্ড বন্যা বইয়ে দিয়ে তুমুল সমালোচনার শিকার। সবারই এক কথা, এমন রেফারিকে কেন বারবার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে!

কার্ড বন্যার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে জয় পায়নি বার্সেলোনা। বিতর্কিত পেনাল্টিতে বলতে গেলে বার্সার জয় কেড়ে নিয়েছেন লাহোজ। শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে গোল করে ম্যাচে সমতা ফেরায় এস্পানিওল।

ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু ৭৩তম মিনিটে বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি লাহোজ। স্পট কিক থেকে গোল করে এস্পানিওলেকে সমতায় ফেরান হোসেলু।

Barcelona

ম্যাচ ১-১ গোলে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। তবে ২টি পয়েন্ট হারাতে হলো তাদের। এখন রিয়ালের সমান পয়েন্ট বার্সার। ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই ৩৮ করে। যদিও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই থাকলো বার্সা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com