1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মেক্সিকোয় কারাগারে হামলায় নিহত ১৪

  • আপডেট টাইম :: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি কারাগারে হামলায় ১৪ জন নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি কারাগারে সাঁজোয়া যান দিয়ে হামলা চালায়। এতে ১০ জন গার্ড ও ৪ জন কারাবন্দি নিহত হয়েছেন।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানিয়েছে, কারাগারের হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন করাবন্দি রয়েছেন। তাছাড়া ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন। তবে কারা কারাগারটিতে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

প্রসিকিউটর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে সশস্ত্র আক্রমণকারীরা স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে পৌঁছায়। এ সময় তারা বেশ কয়েকটি সাঁজোয়া যানে করে এসে গুলি শুরু করে।

এর আগে জুয়ারেজের পৌর কর্তৃপক্ষ জানায়, তাদের কার্যালয়েও হামলা হয়েছিল। পরে আক্রমণকারীদের ধাওয়া করে একটি ট্রাক জব্দ করা হয় এবং চারজনকে আটক করা হয়।

এর আগে গত বছরের আগস্টে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে কারাগারের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়। ওই সময় প্রাণ হারানোদের বেশিরভাগই ছিলেন বেসামরিক মানুষ।

সূত্র: ডয়চে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com