1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানের জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

চিরিরবন্দর (দিনাজপুর) : করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাবেশ ঠেকাতে প্রশাসনের ঘোষিত আইন অমান্য করে দোকান খোলা রাখায় সরকারি নির্দেশ উপেক্ষা করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দর বাজারস্থ দোকান চালু রাখায় দুই কাপড় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান আদায় করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ইরতিজা হাসান। এ সময় উপজেলার রাণীরবন্দর বাজারের সিয়াম ক্লথ স্টোরকে ৫ হাজার টাকা ও আওয়াল গার্মেন্টসকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো. ইরতিজা হাসান জানান, ২৬ মার্চ থেকে চলমান নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান, কাঁচামালের দোকান দুপুর (১টা) ব্যতীত সবধরণের দোকান বন্ধ থাকার নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় দুই দোকান মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মুদি দোকান, ওষুধের দোকান ও কাঁচা বাজার খোলা থাকবে এবং দুপুর ১টার পর শুধু ওষুধের দোকান খোলা থাকবে।
– মিজানুর রহমান মিজান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com