1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ফাতির গোলে অঘটন এড়িয়ে শেষ ষোলোতে বার্সা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : তৃতীয় স্তরের দল ইন্টারসিটির বিপক্ষে বিব্রতকর অবস্থার মুখে পড়েছিল বার্সেলোনা। তবে আনসু ফাতির অতিরিক্ত সময়ের গোলে কোপা দেল রের শেষ ৩২-এ অঘটন এড়ালো কাতালান জায়ান্টরা।

বার্সেলোনার যুব দলের সাবেক খেলোয়াড় ওরিওল সোলদেভিলা তার পুরোনো ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেন। লা লিগা জায়ান্টদের বিপক্ষে তিনবার দলকে এগিয়ে দেন, তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে হেরে যায় গত মৌসুমে তৃতীয় বিভাগে উন্নীত হওয়া ইন্টারসিটি। ৪-৩ গোলে নাটকীয় জয়ে শেষ ষোলোতে ওঠে বার্সা।

আলিকান্তেতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোর ছিল ৩-৩। ফাতির ১০৩ মিনিটের গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। বার্সেলোনার পক্ষে অন্য তিনটি গোল করেন রোনাল্ড আরাউজো, উসমান দেম্বেলে ও রাফিনহা। বার্সেলোনা অ্যাকাডেমিতে দুই বছর কাটানো ২১ বছর বয়সী সোলদেভিলা দ্বিতীয়ার্ধে ২৫ মিনিটের মধ্যে তিন গোল করেন। তার ৮৬তম মিনিটের গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ, ‘আমরা খুশি হতে পারি না কিন্তু কোপায় এমন কিছু হতে পারে। শীর্ষ লিগের সাতটি দল বিদায় নিয়েছিল। আমরা যখন এগিয়ে ছিলাম, তখন তো এভাবে খেলা শেষ করতে পারি না। আমরা এটাকে ০-২, ২-৪ করতে পারতাম, কিন্তু আমরা নিজেরাই পরিস্থিতি কঠিন করে তুলেছিলাম। উভয় বক্সেই আমরা যথেষ্ট ভালো ছিলাম না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com