1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করলো ইউক্রেন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এক টুইটে পুতিনের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক। শুক্রবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, দেশটি জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসা হবে না, যুদ্ধবিরতিও হবে না।

মিখাইলো পোদোলিয়াক টুইটে লিখেন, দখলকৃত অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে। দখলকৃত এসব এলাকা থেকে রুশ সৈন্যরা চলে গেলেই একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। এসব ভণ্ডামি নিজের (পুতিন) কাছে রাখুন।’

রাশিয়ার যুদ্ধবিরতির আহ্বানকে ‘একটি নিষ্ঠুর ফাঁদ এবং প্রচারের একটি উপাদান’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, ‘ইউক্রেন বিদেশি কোনো অঞ্চলে আক্রমণ করছে না বা বেসামরিক মানুষকে হত্যা করছে না। কিয়েভ শুধু নিজ ভূখণ্ড থেকে দখলদার সেনাবাহিনীদের তাড়াতে অভিযান চালাচ্ছে।’

এর আগে,বৃহস্পতিবার অর্থডক্স খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে দুদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুপুর ১২টা থেকে ৩৬ ঘণ্টার এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com