1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মাদক সম্রাট এল চ্যাপোর ছেলেকে গ্রেপ্তারের সময় নিহত ২৯

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় মাদক পাচারকারী চক্রের নেতা ওভিডিও গুজম্যানকে গ্রেপ্তার অভিযান চালানোর সময় ১৯ জন সন্দেহভাজন গ্যাং সদস্য এবং ১০ সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার তিনি এ তথ্য জানিয়েছেন।

মেক্সিকান নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার কারাগারে বন্দী মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের ছেলে ওভিডিও গুজম্যানকে গ্রেপ্তার করে। ওভিডিও নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টেলে’র নেতা বলে দাবি করতেন। তাকে গ্রেপ্তারের পর সিনালোয়া জুড়ে সহিংসতা শুরু হয়ে যায়।

মন্ত্রী লুইস ক্রেসেনসিও জানান, অভিযানের সময় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়। কোনো বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতার কেন্দ্রস্থল সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের বিমানবন্দর শুক্রবার বন্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com