1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিল্লিতে তাপমাত্রা নামলো ১ দশমিক ৮ ডিগ্রিতে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : শীতের দিল্লি এখন টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলোকে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। এদিন আয়াননগরের তাপমাত্রা ছিল ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবার (৬ জানুয়ারি) তা আরও নেমে ১ দশমিক ৮ ডিগ্রি হয়েছে।

বৃহস্পতিবার মৌসুমের ‘শীতলতম দিন’ দেখে দিল্লি। রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও তাই। এদিকে উজওয়ায় ২ দশমিক ৩ ডিগ্রি ও দিল্লি রিজ ও লোদি রোড এলাকায় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।

নতুন বছরের শুরু থেকেই তীব্র শীত পড়েছে দিল্লিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৫ হাজার ২৪৭ মেগাওয়াটে। যা গত দু’টি শীতের মৌসুমে কখনো দেখা যায়নি। এর আগে ২০২০ সালের শীতের মৌসুমে এক দিনে বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৩৪৩ মেগাওয়াটে পৌঁছেছিল।

তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি অবস্থান করছিল।

দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com