1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইরানে ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট টাইম :: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যার দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। শনিবার এ দণ্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজনে মৃত্যু হয় মাহসা আমিনি নামে এক তরুণীর। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। ২১ সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে হাদিস নাজাফি আরেক তরুণীর মৃত্যু হয়। নাজাফির মৃত্যুর প্রতিবাদে নভেম্বরে স্বজনরা বিক্ষোভ করে। এই সময় বিক্ষোভকারীরা রুহুল্লা আজামিয়ান নামের এক নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালায়। ওই ঘটনায় দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড দেয় ইরানি আদালত। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখে।

ইরানের বিচারিক বার্তা সংস্থা মিজান অনলাইন বলেছে, ‘রুহুল্লাহ আজমিয়ানকে শাহাদাতের দিকে ঠেলে দেওয়া মুহাম্মদ মাহদি কারামি ও সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে।’

ইরানের সরকারি কৌঁসুলিরা আদালতকে জানিয়েছিলেন, ইসলামিক বিপ্লবী বাহিনীর শাখা বাসিজ মিলিশিয়া গ্রুপের সদস্য ছিলেন আজমিয়ান। বিক্ষোভকারীরা ২৭ বছরের এই তরুণকে প্রথমে নগ্ন করে এবং পরে পিটিয়ে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com