1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

বান্ধবীকে নিয়ে রোনালদোকে থাকার অনুমতি দিলো সৌদি আরব

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের আইন অনুযায়ী অবিবাহিত দম্পতি একসঙ্গে এক ছাদের নিচে থাকতে পারবেন না। কিন্তু এই ক্রিস্টিয়ানো রোনালদোর বেলায় এই আইন নিয়ে চোখে কালো কাপড় বাঁধছে সরকার। আল নাসেরের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করা সিআরসেভেনকে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে দেশটিতে থাকার অনুমতি দিয়েছে তারা।

আইন শিথিল করায় রোনালদো নিশ্চিতভাবে স্বস্তির নিশ্বাস ছেড়েছেন। সৌদি আইনজীবীরা নিশ্চিত করেছেন, অবিবাহিত দম্পতির একসঙ্গে বসবাস করা দেশটিতে নিষিদ্ধ হলেও স্থানীয় কর্তৃপক্ষ তাদের ব্যাপারে চোখে ‘কালো কাপড়’ বেঁধে রাখবে। তবে কোনও সমস্যা তৈরি হলে কিংবা অপরাধের ঘটনা ঘটলে আইনের প্রয়োগ করা হবে।

কদিন আগে রিয়াদে আল নাসেরের ভক্তদের কাছে উষ্ণ অভ্যর্থনা পান। তবে অভিষেক পিছিয়েছে নিষেধাজ্ঞার কারণে। ম্যানইউয়ে থাকতে এভারটনের এক ভক্তের ফোন ভেঙে দুই ম্যাচে নিষিদ্ধ আছেন তিনি।

ধারণা করা হচ্ছে, আগামী ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে তার নতুন ক্লাবে অভিষেক হচ্ছে। এর আগে ১০ জানুয়ারি পিএসজির সঙ্গে অলস্টার সৌদি একাদশের হয়েও তাকে খেলতে দেখা যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com