1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইউক্রেনে এক রাতে ৬ শতাধিক সেনাকে হত্যার দাবি রাশিয়ার

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কে শনিবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ছয় শতাধিক সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

মস্কো দাবি করেছে, নববর্ষের দিনে রাশিয়ার ঘাঁটিতে ইউক্রেন হামলা চালিয়ে যে ৮৯ সেনাকে হত্যা করেছিল তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মাকিভকাতে ইউক্রেনের সেনাদের অস্থায়ীভাবে থাকার ভবনগুলিতে হামলা চালিয়েছে। এতে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। অস্থায়ী দুটি ভবনে এক হাজার ৩০০ এর বেশি ইউক্রেনীয় সেনা ছিল।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী মস্কোর এ দাবি অস্বীকার করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বিবিসিকে বলেছেন, ‘এটি রুশ অপপ্রচারের আরেকটি অংশ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com