1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বান্দরবানে কর্মহীন মানুষের দুয়ারে খাদ্য পৌছে দিচ্ছে ছাত্রলীগের কর্মীরা

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

বান্দরবান : করোনা ভাইরাস সচেতনতায় সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরে থাকা কর্মহীন গৃহবন্দী অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল থেকে পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খান তামিম এর নেতৃত্বে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়। পৌর ছাত্রলীগের উদ্যোগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপির পক্ষে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল হ্যান্ড স্যানিটাইজার ও একটি করে সাবান দেয়া হয়।
এ বিষয়ে বান্দরবান পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খান তামিম জানান, করোনার সঙ্কটময় পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতে পৌর ছাত্রলীগের উদ্যোগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এর পক্ষে অসহায় মানুষদের মানবিক সহায়তা হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, এটি দেশের জন্য একটি বড় দূর্যোগ। মানুষ কর্মহীন হয়ে ঘরে বসে আছে। তাদের মধ্যে এমন অনেকে আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে না লজ্জায়। কিন্তু বাইরে গিয়ে কাজ করতে না পারায় তারা এ মুহুর্তে খুব কষ্টে আছে। তাই তাদের পাশে দাড়াতে আমরা খুঁজে খুঁজে কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিচ্ছি। এ সঙ্কট উত্তরণ না হওয়া পর্যন্ত আমরা পৌর ছাত্রলীগের পক্ষ থেকে কর্মহীন মানুষদের সাহায্য অব্যাহত রাখব।
উল্লেখ্য, বান্দরবানে ইতোমধ্যে পার্বত্য মন্ত্রী জেলা পরিষদ জেলা প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৪৭ মেট্রিক টন চাল, নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন জেলা পরিষদকে ১ কোটি ৫০ লাখ টাকা ৬০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এখনো পর্যন্ত বান্দরবানে কোন করোনা রোগী সণাক্ত হয়নি। প্রাতিষ্ঠানিক ও বাড়িতে ১১০ জন কোয়ারেন্টাইনে রয়েছে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com