1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মরুর বুকে সবুজ ভরিয়ে তুলছে সৌদি আরব

  • আপডেট টাইম :: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রকৃতি বড় রহস্যময়। সে চাইলে মুহূর্তের মধ্যে তলিয়ে দিতে পারে বিস্তীর্ণ সমভূমি, তেমনি বৃষ্টি ঝরিয়ে সবুজ প্রাণে ভরিয়ে দিতে পারে পারে ধূসর মরুর বুক। সম্প্রতি সৌদি আরবে এমন অবিশ্বাস্য ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাতের পর সবুজে ভরে উঠেছে মক্কা-মদিনার পাহাড়-পর্বতগুলো।

এসব এলাকায় প্রাকৃতিকভাবে গাছপালা বাড়তে শুরু করলেও মরুময় দেশটিকে সবুজে ভরিয়ে তোলার উদ্যোগ আরও আগেই নিয়েছিল সৌদি সরকার। এ বিষয়ে বেশ কয়েকটি মেগা প্রকল্প শুরু করেছে তারা। এর একটি হলো গ্রিন রিয়াদ প্রকল্প।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের খবর অনুসারে, ২০২২ সালের শেষের দিকে উদ্বোধন হয় প্রকল্পটি। বিশ্বব্যাপী পরিবেশগত মানদণ্ডের ওপর ভিত্তি করে ও স্থানীয় পরিবেশ বিবেচনায় এ প্রকল্পের নকশা করা হয়েছে। এর আওতায় সৌদির রাজধানীতে ১২০টির বেশি আবাসিক এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে।

গ্রিন রিয়াদ প্রকল্পের মধ্যে রয়েছে আবাসিক এলাকায় পার্ক নির্মাণ, রাস্তা, ফুটপাতের পাশে গাছ লাগানো, মসজিদ ও স্কুলের চারপাশে গাছ লাগানো, পার্কিং লটে গাছ লাগানো, বড় পার্ক নির্মাণ এবং উপত্যকা এলাকাগুলোতে গাছ লাগানো।

এ প্রকল্পে রিয়াদজুড়ে অন্তত ৭৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সেখানে সবুজাবৃত এলাকার পরিমাণ ৯ দশমিক ১ শতাংশে উন্নীত করা এবং মাথাপিছু সবুজ এলাকা ১ দশমিক ৭ বর্গমিটার থেকে বাড়িয়ে ২৮ বর্গমিটার করা হবে।

গ্রিন রিয়াদ প্রকল্পে আগামী ১০ বছরে ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার খরচ করবে সৌদি সরকার। এর মাধ্যমে ৩ হাজার ৩০০টি নতুন পার্ক ও বাগান তৈরি করা হবে। এটি ওই অঞ্চলের বাতাসের মান বাড়াতে এবং তাপমাত্রা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

jagonews24

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com