1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপে ৭.৬ মাত্রায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে তিন ঘণ্টার মধ্যে সমুদ্রের পানির কোনো পরিবর্তন না হলে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

সোমবার স্থানীয় সময় রাত ২.৪৭ মিনিটে এত কম্পন অনুভূত হয়। সমুদ্রের ১৩০ মিটার গভীরে এ কম্পন আঘাত হানে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি এ তথ্য জানায়। এছাড়া সুনামির সতর্কতা জারির পর ভোর ৫টা ৪৩ মিনিটে তা তুলে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার বিএমকেজির প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পের পর আমরা সমুদ্রের চারটি জোয়ারের ওপর পর্যবেক্ষণ করি। কিন্তু এতে আমাদের কাছে কোনো পরিবর্তন চোখে পড়েনি। এরপরই আমরা সুনামি সতর্কতা তুলে নিয়ে সমুদ্রের পাশে বসবাসকারীদের স্বাভাবিক কাজকর্ম করতে নির্দেশনা দেই।

ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী ইউরোপীয় সেন্টার (ইএমএসসি) জানায়, ইন্দোনেশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ৭.৬ মাত্রার ছিল।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র একই তথ্য দেয়।

৭.৬ মাত্রার ভূমিকম্পের পর আফটার শক অনুভূত হয়। যার মাত্রা রেকর্ড করা হয় ৫.৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com