1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শ্রীবরদীতে গভীর রাতে কর্মহীন মানুষের দুয়ারে পুলিশ সুপার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে করোনা ভাইরাস প্রতিরোধে যখন ঘর থেকে কর্মহীন মানুষ বের হতে পাচ্ছেন না, সাহায্যের জন্য পথ চেয়ে বসে আছেন, ঠিক তখনই গভীর রাতে মানবিক পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন।
শুক্রবার দিবাগত (৩ এপ্রিল) রাত ১২টায় শ্রীবরদী পৌরশহরের কলাকান্দা এলাকায় তিনি ত্রাণ বিতরণ করেন। জানা গেছে, পৌর শহরের কলাকান্দা এলাকায় কিছু কর্মহীন মানুষ খাবার সংকটে রয়েছে এমন সংবাদ পান পুলিশ সুপার কাজী আশরাফ আজীম পিপিএম। তিনি সংবাদ পেলে তাৎক্ষণিক ত্রাণ নিয়ে গভীর রাতে কর্মহীন সহায় মানুষের কাছে পৌছে দেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে একজনের সাহায্যে অন্যজন এগিয়ে আসতে হবে। এ সংকট সমাধানে সবাইকে এক সংগে কাজ করতে হবে। তিনি সবাইকে প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা মেনে চলার আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি ডি.বি মো: মোখলেছুর রহমান প্রমুখ।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com