1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গ্রামীণফোন-রবি-বাংলালিংককে আড়াই হাজার কোটি টাকা দিতেই হবে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের কাছ থেকে তরঙ্গ ও লাইসেন্স ফিয়ের রাজস্ব বাবদ বিটিআরসির পাওনা ২৫০০ কোটি টাকা। এই টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মোবাইল অপারেটর কোম্পানি ও বিটিআরসির করা পৃথক আপিলের শুনানি নিয়ে মঙ্গলবার ( ১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।

আদালতে আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।

আইনজীবীরা জানান, এই আদেশের ফলে গ্রামীণফোন, বাংলালিংক এবং রবিকে ওই টাকা দিতেই হবে। তবে ২ হাজার ৫০০ কোটি টাকা কতদিনের মধ্যে দিতে হবে, সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা।

রেজা-ই রাকিব আরও জানান, কতদিনের মধ্যে টাকা দিতে সেটি অর্ডারের কপি পেলে বলতে পারবো। আপাতত বলা যায়, দ্রুত সময়ের মধ্যেই টাকা দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com