1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

র‌্যাশফোর্ডের জোড়া গোলে লিগ কাপের সেমিতে ম্যানইউ

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : মার্কাস র‌্যাশফোর্ড আর গোল যেন একই সুতোয় বাঁধা। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এবার জোড়া গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ৩-০ গোলে চার্লটন অ্যাথলেটিককে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ক্লাব।

২১ মিনিটে অ্যান্টনির বাঁকানো শটে লিগ ওয়ান প্রতিপক্ষের জাল কাঁপে। তারপর শেষ সময় পর্যন্ত দৃঢ় রক্ষণে ম্যানইউকে আটকে রাখে চার্লটন। কিন্তু ফর্মে থাকা র‌্যাশফোর্ড বদলি নেমে অন্তিম মুহূর্তে দুটি গোল করেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে র‌্যাশফোর্ড ১৫ গোলের দেখা পেলেন। এনিয়ে ম্যানইউর টানা আট ম্যাচে গোল করলেন তিনি।

এফএ কাপে শুক্রবার এভারটনকে ৩-১ গোলে হারানোর দল থেকে আটটি পরিবর্তন আনেন। শনিবার ম্যানসিটি ডার্বি সামনে রেখে বড় পরিবর্তন করেন এরিক টেন হ্যাগ।

তবে ৬০ মিনিটে বদলি নামা র‌্যাশফোর্ড ৯০ ও ৯২ মিনিটে গোল করে ম্যাচের বড় পার্থক্য গড়ে দেন। বিশ্বকাপ থেকে ফিরে এনিয়ে ছয় ম্যাচে সাত গোল হলো তার। র‌্যাশফোর্ডকে নিয়ে টেন হ্যাগ বললেন, ‘আমি আপনাদের অনেকবার বলেছি, যখন সে নিজেকে বক্সের মধ্যে ওয়ান টু ওয়ানে থাকে, তখন সে গোল করবেই। এই মুহূর্তে এটাই সে করছে। সে যদি মনোযোগ ধরে রাখতে পারে এবং যা করছে সেটা করতে থাকে, তাহলে আরও বেশি গোল করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com