1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

সাকিবসহ তিন ক্রিকেটারের শাস্তি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি নবম আসরে অসদাচরণের জন্য ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানসহ তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। বাকি দুই ক্রিকেটার হলেন বরিশালের এনামুল হক বিজয় এবং রংপুর রাইডার্সের অধিনায়ক নুরল হাসান সোহান। তিনজনের ম্যাচ ফি থেকে ১৫ শতাংশ করে কেটে নেওয়া হবে। সবাই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন।

রংপুরের বিপক্ষে বরিশালের ইনিংস শুরুর আগেই ঝামেলার সূত্রপাত। চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে থাকায় রকিবুল হাসানের থেকে বল কেড়ে নিয়ে অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে তুলে দেন রংপুর অধিনায়ক সোহান। এটা দেখে ননস্ট্রাইকে থাকা বরিশালের আরেক ওপেনার এনামুল স্ট্রাইকে আসেন। তখন রংপুর আরও একবার বোলার বদলায়। মেহেদিকে বদলে ডানহাতি এনামুলের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিং দেন সোহান।

নিয়মানুযায়ী আগে বোলার বল হাতে নেবেন, তারপর দুই ওপেনার ঠিক করবেন যে, কে স্ট্রাইকে থাকবেন কে নন–স্ট্রাইকে থাকবেন। এই নাটক দেখে ডাগ আউট থেকে হনহন করে মাঠে প্রবেশ করেন বরিশাল অধিনায়ক সাকিব। আম্পায়ারের সঙ্গে কিছু সময় তর্ক করে তিনি মাঠ ছাড়েন। এভাবে মাঠে প্রবেশ করার কোনো নিয়ম নেই। অন্যদিকে নুরুলও বারবার বোলার পরিবর্তন করছিলেন। তাই দুজনকেই জরিমানা করা হয়েছে। অন্যদিকে এলবিডব্লুর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা বরিশাল ওপেনার এনামুল হক বিজয়ও পেয়েছেন একই শাস্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com