1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক আলীরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

আকবরীর পরিবারকে বুধবার ‘শেষবারের মতো দেখা’ করার জন্য কারাগারে যেতে বলা হয়েছিল এবং তার স্ত্রী জানিয়েছেন যে, তাকে নির্জন কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সাবেক ইরানি উপ-প্রতিরক্ষা মন্ত্রী আকবরীকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং যুক্তরাজ্যের জন্য গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেছেন, এই মৃত্যুদণ্ড ‘বর্বর শাসকদের নির্মম ও কাপুরুষতাপূর্ণ কাজ।’ ইরানের শাসকদের ‘নিজের জনগণের মানবাধিকারের প্রতি কোন শ্রদ্ধা নেই।’

ইরানের বিচার বিভাগের দাপ্তরিক সংবাদমাধ্যম মিজান শনিবার জানিয়েছে, ফাঁসি কার্যকর হওয়ার তারিখ নির্দিষ্ট না করেই আলিরেজা আকবরীকে ফাঁসি দেওয়া হয়েছে।

এর আগে ইরানের গোয়েন্দা সংস্থা বলেছিল, আলিরেজা ছিলেন ‘ইরানে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ট।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com