1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। শনিবার কিয়েভের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘দিনিপ্রোভস্কি জেলায় বিস্ফোরণ। সব সংস্থা ঘটনাস্থলে যাচ্ছে। আপনারা আশ্রয়কেন্দ্রে থাকুন!’

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে। অক্টোবর থেকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে। এর ফলে শীত মৌসুমে দেশটিকে বিদ্যুৎ ও পানি সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধার উপর ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত পরীক্ষা করা হচ্ছে।’

কিয়েভের মেয়র জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিয়েভের পশ্চিমে হলোসিভস্কি জেলার একটি অনাবাসিক এলাকায় আঘাত করেছে, যার ফলে আগুন লেগে যায় কিন্তু কেউ আহত হয়নি।

রাজধানীর বাইরে কিয়েভ অঞ্চলের কোপিলিভ গ্রামেও আবাসিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, বিস্ফোরণে ১৮টি ব্যক্তিগত মালিকানাধীন বাড়ির জানালা এবং ছাদ ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনহুবভ জানিয়েছেন, শনিবার ভোরে রাশিয়ার সীমান্তের কাছে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এগুলো এই অঞ্চলের খারকিভ ও চুহুয়েভ জেলার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং শিল্প কারখানায় আঘাত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com