1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

সাকিব ঝড়ে বরিশালের জয়, কুমিল্লার হ্যাটট্রিক পরাজয়

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ফরচুন বরিশালকে জিতিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। হার দিয়ে শুরুর পর টানা তিন ম্যাচে জয় তুলে নিলো তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বের হতে পারছে না পরাজয়ের বৃত্ত থেকে। সাকিবদের কাছে হেরে হারের হ্যাটট্রিক করলো ইমরুল কায়েসের দল।

চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১৪ জানুয়ারি, ২০২৩) টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭৭ রান করে বরিশাল। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রানে থামে কুমিল্লার ইনিংস। ১২ রানে জিতে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে বরিশাল। এক ম্যাচ কম খেলে শূন্য পয়েন্ট নিয়ে কুমিল্লার অবস্থান তলানিতে।

অবশ্য কুমিল্লার হয়ে শেষ দিকে লড়াই করেছিলেন খুশদীল শাহ-মোসাদ্দেক হোসেন। দুজনের ৩৩ বলে ৫৪ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়ে তোলেন। কিন্তু ১৯তম ওভারে মোসাদ্দেকের (১৯ বলে ২৭) আউটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি কুমিল্লা। খুশদিল ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন।

লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান দারুণ শুরুর আভাস দিয়েছিলেন। গতকাল রাতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করে ঢাকা আসেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর টসের ১০ মিনিট আগে হেলিকপ্টারে করে চট্টগ্রাম উড়ে যান।

ব্যাট হাতে ১৮ রানের বেশি করতে পারেননি। স্বাচ্ছন্দ্যে খেললেও লিটন দাস আউট হন অবিশ্বাস্য রানআউটে। ২৬ বলে ৩২ রান করেন তিনি। ইমরুল কায়েস ১৫ বলে ২৮ রান করে ফেরেন। আরেক বিদেশি চ্যাডউইক ওয়ালটনের ব্যাট থেকে আসে ১৬ বলে ১৪।

বরিশালের হয়ে ৮ জন বোলিং করেন এই ম্যাচে। চতুরঙ্গ-ইফতিখার সর্বোচ্চ ৪ ওভার করে বোলিং করেন। ১টি করে উইকেট নেন তারা। সাকিব ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ১ উইকেট। ২ ওভারে ২১ রান দিলেও রিজওয়ানকে আউট করেছেন কামরুল ইসলাম রাব্বি।

এর আগে সাকিবের ঝড়ো ইনিংসে ভর করে ১৭৮ রানের লক্ষ্য দেয় বরিশাল। মাত্র ৪৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন বরিশালের অধিনায়ক সাকিব। ৩১ বলে ৫টি চার ও ২টি ছয়ের মারে সাকিব ফিফটি করেন। পরের ১৪ বলে করেন ৩১ রান। তার ইনিংসে চারের মার ছিল ৮টি আর ছয়ের মার ২টি। চলতি আসরে ৪ ম্যাচে সাকিবের দ্বিতীয় ফিফটি এটি। এক ম্যাচ ব্যাটিংয়ে নামা লাগেনি।

সাকিব ছাড়া বরিশালের আর কেউ ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১২ বলে ২১ রানের ইনিংস খেলে সম্ভাবনা দেখালেও চতুরঙ্গ পারেননি শেষ পর্যন্ত। ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ২৭ রান।

দুই ওপেনার ধীরগতির ইনিংস খেলেন। মিরাজ (৯ বলে ৬) ও এনামুল হক বিজয় (২০ বলে ২০) রান করে সাজঘরে ফেরেন। সাকিবের সঙ্গে ৫ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন করিম জানাত।

কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেন তানভীর ইসলাম। ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনি চার উইকেট নেন। এ ছাড়া ১টি করে উইকেট নেন নাঈম হাসান ও খুশদিল শাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com