1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি আকুতি জানান।

রোববার (১৫ জানুয়ারি) বেলা ৯টা ৫৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। চলে দীর্ঘ ২৩ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত, বন্দেগি, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

প্রচণ্ড শীত ও তীব্র কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে ইজতেমা স্থলে আসেন।

১৩ জানুয়ারি ফজর নামাজের পরই আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর দুদিন আগ থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। শুক্রবারের নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নামে। রাস্তায়ও নামাজ আদায় করেন। দুদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com