1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নেপালে বিমান বিধ্বস্ত: ব্ল্যাক বক্স ও ৬৮ মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে দুর্ঘটনার কবলে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর কাঠমান্ডু পোস্টকে ব্ল্যাক বক্স উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ২৪ ঘণ্টা পর ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা বলেন, দুটি রেকর্ডারই ভালো অবস্থায় ছিলো। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও ক্রুদের মধ্যে কথোপকথন শোনার জন্য এগুলো তদন্তকারীদের কাছে পাঠানো হবে।

বিবিসি জানায়, নেপালের স্থানীয় পত্রিকা ইকান্তিপুর তাদের এক প্রতিবেদন বলছে, বিধ্বস্ত হওয়া বিমানটির রানওয়ে-৩০এ অবতরণের কথা ছিলো। একই পাইলট ও ক্রু সমেত বিমানটি একই রানওয়েতে ওই দিন সকালবেলা একবার অবতরণ করেছিলো। তবে, শেষ মুহূর্তে বিমানটি রানওয়ে-১২তে অবতরণের অনুমতি চায়।

রোববার ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান পোখারায় বিধস্ত হওয়ার পর এ পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, বিমানটিতে আরোহী সবাই নিহত হয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিমান দুর্ঘটনার পর সোমবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

কাঠমাণ্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, সবশেষ বিমানটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম দিক থেকে অবতরণের মাত্র দুমিনিট আগে ট্রাফিক এয়ার কন্ট্রোলের সাথে যোগাযোগ করে। আর তার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com