1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশের পতাকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : গত বছর উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিষিদ্ধ ছিলেন। কিন্তু এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নিরপেক্ষ পতাকাতলে তাদের খেলতে দেওয়া হয়েছে। কিন্তু সোমবার প্রথম দিনের ম্যাচে কোর্টের পাশে রাশিয়ান পতাকা উড়তে দেখা গেছে। ইউক্রেন অ্যাম্বাসেডরের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার চলমান অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করলো আয়োজকরা।

সোমবার ইউক্রেনের ক্যাটেরিনা বাইন্ডলের প্রথম রাউন্ডের ম্যাচ চলছিল। ওই সময় কোর্টের পাশের একটি ঝোপে ঝুলতে থাকা রাশিয়ান পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অবস্থিত ইউক্রেনের অ্যাম্বাসেডরে ভাসিল মিরোশনিচেঙ্কো।

টুইটারে তিনি লেখেন, ‘আজ অস্ট্রেলিয়ান ওপেনে ইউক্রেনিয়ান টেনিস খেলোয়াড় ক্যাটেরিনা বাইন্ডলের খেলা চলাকালে প্রকাশ্যে রাশিয়ান পতাকার প্রদর্শনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দ্রুত টেনিস অস্ট্রেলিয়াকে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি প্রয়োগের আহ্বান করছি।’

টেনিস অস্ট্রেলিয়া বিষয়টি দ্রুত আমলে নেয় এবং মঙ্গলবার এই দুটি দেশের পতাকা নিষিদ্ধ ঘোষণা করে। তারা এক বিবৃতি দিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ওপেনের আশপাশ থেকে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ। আমাদের প্রাথমিক নীতি ছিল ভক্তরা পতাকা আনতে পারবেন কিন্তু সেগুলো ব্যবহার করে কোনো ব্যাঘাত ঘটাতে পারবেন না। গতকাল একটি ঘটনা ঘটলো, কোর্টের পাশে একটি পতাকা ঝুলছিল। নিষেধাজ্ঞা এখন থেকেই কার্যকর। টেনিস উপভোগ্য করতে সম্ভাব্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আমরা খেলোয়াড় ও আমাদের ভক্তদের সঙ্গে কাজ করে যাবো।’

ইউক্রেনে হামলায় রাশিয়া বেলারুশকে গুরুত্বপূর্ণ স্থলমাধ্যম হিসেবে ব্যবহার করছে। এবার দুই দেশের খেলোয়াড়কেই খেলতে হচ্ছে নিরপেক্ষ পতাকার অধীনে। টিভি ব্রডকাস্টে তাদের নামের পাশে পতাকা দেখানো হচ্ছে না এবং ড্র শিটেও তাদের দেশের নাম নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com