1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে দুই বন্দুকধারী গুলি চালিয়েছেন। এতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মা এবং তার ছয় মাস বয়সি শিশু আছে।স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা এবং পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে এ ঘটনা ঘটে। ওই কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এই হামলাকে ভয়ানক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার সঙ্গে কোনো অপরাধী চক্র ও মাদক চোরাকারবারীদের যোগ থাকতে পারে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোরে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিকবার গুলি করেন। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন।

শেরিফ বোদেরাক্স বলেন, মাথায় গুলিবিদ্ধি হয়ে ১৭ বছর বয়সি এক মা ও তার ছয় মাস বয়সি শিশুর মৃত্যু সবচেয়ে মর্মান্তিক।

গোলাগুলির সময় বাড়ির ভেতর লুকিয়ে থাকার কারণে দুই ব্যক্তি বেঁচে গেছেন। তবে আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়।

সূত্র: বিবিসি, সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com