1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে ভারত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ টেস্ট র‌্যাংকিং মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আপডেটেড র‌্যাংকিং অনুযায়ী অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে ভারত। ৩২ ম্যাচ থেকে ১১৫ রেটিং পয়েন্ট ও ৩৬৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে রোহিত শর্মা-কোহলিরা। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১১, ২৯ ম্যাচ থেকে। পয়েন্ট ৩২৩১।

১০৬ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তিনে। আর ১০০ রেটিং পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড আছে চারে। আর ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে পাঁচে। বাংলাদেশ আছে র‌্যাংকিংয়ের নবম স্থানে।

গেল বছর ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে দারুণ খেলেছিল ভারত। বছর শুরু করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে। আর বছর শেষ করেছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে। ২০২২ সালটি অস্ট্রেলিয়ার জন্যও দারুণ ছিল। তারা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল। তবে প্রোটিয়াদের বিপক্ষে বছরের শেষ সিরিজটি বৃষ্টির কারণে ড্র হয়েছিল, যেটা তারা নিশ্চিতভাবে জিততে পারতো।

শুধু টেস্ট নয়, ভারত টি-টোয়েন্টিরও নাম্বার ওয়ান দল। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হলে ওয়ানডেতেও শীর্ষে চলে যেতে পারে তারা। অর্থাৎ বছরের শুরুতেই তিন ফরম্যাটের র‌্যাংকিংয়েই শীর্ষে ওঠার সুযোগ আছেন মেন ইন ব্লুদের সামনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com