1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নালিতাবাড়ীর সেবা ডায়াগনোস্টিক সেন্টারের ভুল রিপোর্টে কিশোরী মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের সেবা ডায়াগনোস্টিক সেন্টারে রক্তের ভুল গ্রুপ নির্ণয় করায় সময়মতো রক্ত সরবরাহ করতে না পেরে উম্মে হাবিবা নামে এক কিশোরী মৃত্যুর অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় শেরপুর সদর হাসপাতালে ওই কিশোরী মৃত্যুবরণ করে। এ নিয়ে কিশোরীর স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে ওই ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে বিচার দাবী করেছেন।
নিহত কিশোরীর স্বজনেরা জানান, পেশায় রিকশা চালক নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের লোকমান হোসেন রাজধানীর মিরপুরে সপরিবারে বসবাস করেন। গত ৩০ মার্চ তিনি স্ত্রী-সন্তানসহ গ্রামের বাড়ি আসেন। এরপরই তার ৫শ শ্রেণি পড়–য়া কিশোরী কন্যা উম্মে হাবিবা অসুস্থ হয়ে পড়ে। ফলে তার মামা রফিক গত শুক্রবার (৩ এপ্রিল) হাবিবাকে নিয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার গোলাম মস্তুফা বেশকিছু পরীক্ষা-নীরিক্ষার পরামর্শ দেন। পরে হাসপাতালের সামনে থাকা সেবা ডায়াগনোস্টিক সেন্টারে হাবিবার পরীক্ষা-নীরিক্ষা করান হাবিবার মামা রফিক। ওই পরীক্ষায় অন্যান্য রিপোর্টের পাশাপাশি হাবিবার রক্তের গ্রুপ ‘এবি পজেটিভ’ বলে জানানো হয়। রিপোর্ট অনুযায়ী হাবিবার শরীরে জন্ডিস ও রক্তের হিমোগ্লোবিন মাত্রা কম থাকায় চিকিৎসক গোলাম মস্তুফা তাকে শেরপুর হাসপাতালে রেফার্ড করেন।
এসময় হাবিবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে একই গ্রুপের রক্তদাতা সংগ্রহ করে পরদিন শনিবার দুপুরে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে রক্তের ক্রসমেচিংয়ে রক্তের গ্রুপ এক না হওয়ায় হাবিবার রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’ বলে প্রমাণিত হয়। ফলে রক্তের গ্রুপ নির্ণয় আরও নির্ভরযোগ্য হওয়ার জন্য হাবিবা রক্তের নমুনা এপোলো ডায়াগনোস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেও রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’ নির্ণয় করা হয়। ততক্ষণে বিকেল সাড়ে পাঁচটা বেজে যায়। এমতাবস্থায় ‘ও পজেটিভ’ রক্ত সরবরাহ করার আগেই পৌণে ছয়টার দিকে সদর পাতালে মারা যায় কিশোরী হাবিবা।
এ ঘটনায় রাতেই হাবিবার মরদেহ নিয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও স্থানীয় প্রেসক্লাবে যোগাযোগ করে মৌখিক অভিযোগ করেন স্বজনেরা। তারা অভিযোগ করে জানান, সেবা ডায়াগনোসিটক সেন্টার থেকে রক্তের গ্রুপ ভুল নির্ণয় করা না হলে আমরা সময়মতো রোগীর শরীরে রক্ত পুশ করতে পারতাম। কিন্তু ভুল রিপোর্টের কারণে বিলম্ব হওয়ায় আমাদের মেয়ে মারা গেল। আমরা এর উপযুক্ত বিচার চাই। হাবিবার মা জোসনারা ও বোন সালমা অভিযোগ করে বলেন, আর কোন মায়ের বুক যেন এভাবে ভুল পরীক্ষায় খালি না হয় এ জন্য আমরা এর উপযুক্ত বিচার চাই।
সেবা ডায়াগনোস্টিক সেন্টার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানান, আমাদের এখানে সিবিসি, ভিডাল ও এসবি এ তিনটি পরীক্ষা করেছি। আমরা রক্তের গ্রুপ নির্ণয় করিনি।
এদিকে সূত্র জানায়, সিবিসি মানে হলো ‘কমপ্লিট ব্লাড কাউন্ট’। অর্থাৎ রক্তের গ্রুপ ও হিমোগ্লোবিনসহ সব বিষয় র্নিণয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, আমরা ঘটনা শোনেছি। ভুল রিপোর্ট না দিলে সময়মতো রক্ত সরবরাহ করা গেলে হয়তো রোগী বেঁচে যেতো। বিষয়টি পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com