1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইয়াসিরের ৪ ছক্কার ইনিংসে খুলনার দুর্দান্ত জয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : শেষ চার ওভারে দরকার ছিল ৪৪ রান। হাতে ৭ উইকেট থাকলেও খুলনা টাইগার্সের জন্য কাজটা সহজ ছিল না। এমন জায়গায় দাঁড়িয়ে আজম খানকে নিয়ে ইয়াসির আলি রাব্বি গড়লেন ২৬ বলে ৫০ রানের ম্যাচ জেতানো এক জুটি।

২ চার আর ৪ ছক্কায় ইয়াসির খেলেন ১৭ বলে ৩৬ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। আজম খান অপরাজিত থাকেন ১৬ বলে ১৫ করে। তাতেই ৪ বল হাতে রেখে ৭ উইকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিয়েছে খুলনা। পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়, অন্যদিকে ৬ ম্যাচে চতুর্থ হার চট্টগ্রামের।

লক্ষ্য ছিল ১৫৮ রানের। মুনিম শাহরিয়ার শূন্য করে ফিরলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজারি ক্লাবে নাম লেখানো তামিম ইকবাল ৩৭ বলে করেন ৪৪ রান। মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫ চার আর এক ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস।

এর আগে কোনো ব্যাটার ফিফটি না পেলেও মোটামুটি ভালো একটা সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরহাদ রেজার শেষের ঝড়ে ভর করে ৯ উইকেটে ১৫৭ রান তোলে স্বাগতিকরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ম্যাক্স ও’দাউদ ৬ করে আউট হন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে। তবে এরপর উসমান খান আর আফিফ হোসেন ৪৪ বলে ৭০ রানের জুটি গড়েন।

ঝোড়ো ব্যাটিং করা উসমান ফিফটির কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু ৩১ বলে ৭ চার আর এক ছক্কায় ৪৫ রানে আমাদ ভাটের শিকার হয়ে ফিরতে হয় তাকে।

আফিফ ধরে খেললেও ঠিক টি-টোয়েন্টি ইনিংস খেলতে পারেননি। ৩১ বলে ৩৫ রানের ইনিংসে মাত্র একটি চার আর ছক্কা ছিল তার। দারউইশ রসুলি ছিলেন আরও ধীর। ২৫ বলে করেন ২৪ রান।

জিয়াউর রহমান ৯ বলে ১২, অধিনায়ক শুভাগত ৪ বলে আউট হন মাত্র ১ রান করে। তবে শেষদিকে ফরহাদ রেজা ৯ বলে ২ চার আর ১ ছক্কায় অপরাজিত ২১ রানের ক্যামিওতে দলকে পৌঁছে দেন ১৫৭ পর্যন্ত।

ওয়াহাব রিয়াজ ৩৬ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি উইকেট শিকার করলেও মোহাম্মদ সাইফউদ্দিন দেন ৪০ রান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com