1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চীনে এক সপ্তাহে করোনায় ১৩ হাজার মানুষের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ১৩ থেকে ১৯ জানুয়ারির মধ্যে এক সপ্তাহে হাসপাতালে প্রায় ১৩ হাজার করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে। শনিবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে।

এর আগে শুক্রবার চীনের একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছিলেন, জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ইতিমধ্যে ভাইরাসে সংক্রামিত হয়েছে। এর এক সপ্তাহ আগে চীন বলেছিল, ১২ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে করোনায় প্রায় ৬০ হাজার মানুষ মারা গেছে।

সিডিসি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ৬৮১ রোগী করোনাভাইরাসের সংক্রমণে শ্বাসকষ্টের কারণে মারা গেছেন এবং ১১ হাজার ৯৭৭ জন এই সময়ের মধ্যে সংক্রমণের সাথে সংশ্লিষ্ট অন্যান্য রোগে মারা গেছেন।

পরিসংখ্যানে যারা বাড়িতে ভাইরাসে সংক্রমণে মারা গেছেন তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

সংক্রমণ বিষয়ে পূর্বাভাস দেওয়া স্বাধীন সংস্থা এয়ারফিনিটি জানিয়েছে, চন্দ্র নববর্ষের ছুটিতে চীনে দৈনিক কোভিড মৃত্যু প্রায় ৩৬ হাজারে উঠবে। ডিসেম্বরে চীন শূন্য-কোভিড নীতি ত্যাগ করার পর থেকে করোনায় ছয় লাখের বেশি লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com