1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অবশেষে সৌদি লিগে অভিষেক হতে যাচ্ছে রোনালোদর

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে খেলা শুরু করলেও এখনো লিগে অভিষেক হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে, সৌদি প্রো লিগে অবশেষে অভিষেক হতে যাচ্ছে এই সুপারস্টারের।

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করেন রোনালদো। আল নাসের রোববার রাত সাড়ে ১১টায় ইত্তিফাকের মুখোমুখি হবে। কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে খেলাটি হবে। খেলা দেখা যাবে ইউটিউব এবং শাহিদ অ্যাপসে।

আরও আগেই অভিষেকের কথা থাকলেও দুই ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় সেটা সম্ভব হয়নি রোনালদোর। মাঝে খেলেন পিএসজির সঙ্গে প্রদর্শনী ম্যাচ। মেসি-নেইমারদের বিপক্ষে তার দল না জিতলেও দুই গোল করে ম্যাচসেরা হন রোনালদো।

এবার আল নাসেরের হয়ে মাঠ মাতানোর পালা। ১৬ দলের সৌদি প্রো লিগে রোনালদোর ক্লাব এখন দ্বিতীয় স্থানে। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। আজ জিতলেই শীর্ষে চলে যাবে সিআর সেভেনের দল। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

অন্যদিকে রোনালদো প্রতিপক্ষ দল ইত্তিফাক শক্তির বিচারে অনেক পিছিয়ে। ১৩ ম্যাচে মাত্র জয় ৪টিতে। ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান দশে। রোনালদো যোগ দেওয়াতে নাসেরের শক্তি বেড়েছে কয়েকগুণ।

ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ কিংবা সিরিআতে মাঠ মাতানোর পর এবার রোনালদোর সামনে কম চ্যালেঞ্জিং সৌদি লিগে নিজের সেরাটা ধরে রাখার পালা।ইউরোপিয়ান লিগে দাপিয়ে বেড়ানোর রোনালদো কেমন করবেন এশিয়ার এই লিগে? বলে দেবে সময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com