1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মালিক-রউফে রংপুরের তৃতীয় জয়

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সোমবার (২৩ জানুয়ারি, ২০২৩) মিরপুর শের-ই বাংলায় তারা ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের ৪৫ বলে ৫ চার ও সমান সংখ্যক ছক্কায় খেলা অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৯ রান তোলে। এরপর হারিস রউফ ও রাকিবুল হাসানের বোলিং তোপে চট্টগ্রামকে ১৬.৩ ওভারে অলআউট করে তারা। রউফ ৩.৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন রাকিবুল।

রান তাড়া করতে নেমে ১১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা চট্টগ্রামকে টেনে তোলার চেষ্টা করেন তিন ব্যাটসম্যান। তারা হলেন- দারউইশ রাসুলি, অধিনায়ক শুভাগত হোম ও অলরাউন্ডার জিয়াউর রহমান। রাসুলি ১৭ বলে ২ চারে ২১ রান করে দলীয় ৭৭ রানের মাথায় আউট হন। আর জিয়াউর ১০৩ রানের মাথায় মাত্র ১২ বলে ৩ ছয় ও ১ চারে ২৪ রান করে আউট হন।

হাত খুলে খেলতে থাকা শুভাগত ১১০ রানের মাথায় ফিরেন সাজঘরে। কিন্তু যাওয়ার আগে ৩১ বলে ৪টি চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫২ রান করে যান। তার আগে বল হাতে তিনি ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন।

শুভগত আউট হওয়ার পর ১২৪ রানের মধ্যে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

তার আগে রংপুরের শুরুটাও ভালো হয়নি। ৪৭ রানেই তারা হারিয়ে বসেছিল ৩ উইকেট। কিন্তু মোহাম্মদ নাঈম শেখের ৫ চার ও ১ ছক্কায় করা ৩৪, শোয়েব মালিকের অপরাজিত ৭৫ ও আজমতউল্লাহ ওমরজাইর ২৪ বলে ৪ ছক্কা ও ১ চারে খেলা ৪২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৭৯ রানের সংগ্রহ পায় তারা।

বল হাতে চট্টগ্রামের শুভাগত ছাড়া মেহেদী হাসান রানা ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন শোয়েব মালিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com