1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কর্মহীন ৮ শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২০

বাগেরহাট: করোনা পরিস্থিতিতে সারাদেশে গণ পরিবহন বন্ধ। কর্মহীন অবস্থায় অসহায় জীবনযাপন করছেন শ্রমিকরা। পরিবার পরিজন নিয়ে জীবন কাটাচ্ছেন কষ্টে। এই অবস্থায় বাগেরহাট বাসমালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে চাল, ডাল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ভবনে ৮ শতাধিক শ্রমিকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, বাগেরহাট আন্ত জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, শেখ রেজাউল ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বাগেরহাট আন্ত:জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার বলেন, সরকারি নির্দেশনা মেনে পরিবহন শ্রমিকরা বাড়িতে অবস্থান করছেন। তারা কর্মহীন হয়ে পড়ায় স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় আমরা যৌথভাবে উদ্যোগ নিয়ে বাস চালক ও শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, সাবান বিতরণ করেছি।

– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com