1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হলেন সূর্যকুমার

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ভারতের মারকুটে ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। বুধবার বিকেলে আইসিসি তাকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা দেয়।

২০২২ সালটি তার জন্য ছিল দুর্দান্ত। গেল বছর তিনি ৩১ ম্যাচ খেলে ৪৬.৫৬ গড়ে রান করেছিলেন ১ হাজার ১৬৪টি। স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। সেঞ্চুরি করেছিলেন ২টি। আর হাফসেঞ্চুরি ৯টি।

গেল বছর তিনি টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আগে কেউ পারেনি।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ব্যাট হাতে এমন দারুণ ও নান্দনিক পারফরম্যান্স খুব কম ব্যাটসম্যানই করেছিলেন। যেমনটা করেছেন সূর্যকুমার। ব্যাটকে তলোয়ার বানিয়ে বোলারদের শাসন করেছেন সিদ্ধহস্তে। ছুটিয়েছেন রানের ফল্গুধারা। ছুঁয়েছেন একের পর এক মাইলফলক আর রেকর্ড।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছিলেন তিনি। ছয় ইনিংসে ফিফটি করেছিলেন তিনটি। গড় ছিল প্রায় ৬০। স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮।

২০২২ সালে তার বেশ কয়েকটি পারফরম্যান্স ছিল উল্লেখ করার মতো। তার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৫ বলে খেলা ১১৭ রানের ইনিংসটি ছিল উল্লেখযোগ্য।

এদিকে নারীদের মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। তিনি ২০২২ সালে ১৬ ম্যাচে ৬২.১৪ গড়ে ৪৩৫ রান করেছেন। আর উইকেট নিয়েছেন ১৩টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com