1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বন্দুক হামলা: ক্যালিফোর্নিয়ায় ৪৮ ঘণ্টায় নিহত ১৯

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে ৩টি গুলির ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ১৯ জন। আর সবগুলো ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

বুধবার (২৫ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্‌যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।

এরপর উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই দুটি বন্দুক হামলায় ৭ জন নিহত হন। নিহতদের অধিকাংশই এশিয়ান-আমেরিকান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শুরুতে অনেকগুলো বন্দুক হামলা হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০টি গুলির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com